ইসলামে নবুয়ত النبوة في الإسلام

3.91 MB 155 1 Files
albyan
or download free
[free_download_btn]

Description

নূহ, ইবরাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ

আলাইহিস সালাম

আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা), যিনি বিশ্বজগত ও এর সমস্ত কিছুর স্রষ্টা, তিনি মানুষকে একটি মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন: একমাত্র তাঁর ইবাদত করা এবং তাঁর শিক্ষা ও দিকনির্দেশনা অনুসারে নেক জীবনযাপন করা।

তবে, আল্লাহর কাছ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা না পেলে এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব নয়।

আল্লাহ, পরম দয়ালু ও ন্যায়পরায়ণ, আমাদের পৃথিবীতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে ছেড়ে দেননি। আমাদের উদ্দেশ্য জানাতে, আল্লাহ নির্দিষ্ট ব্যক্তিদের মনোনীত করেছেন যাতে তারা তাঁর বার্তা সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দিতে ও প্রদর্শন করতে পারেন। এই ব্যক্তিদের নবী বলা হয়, যাদের মধ্যে রয়েছেন আদম, নূহ, ইবরাহিম, মূসা, ঈসা এবং মুহাম্মদ – তাঁদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক।

নবীদের বৈশিষ্ট্য

সব নবীদের মধ্যে এমন সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা তাদেরকে অসাধারণ মানুষ করে তুলেছে।

নবীরা ওহী লাভ করেন

একজন সাধারণ মানুষ ও নবীর মধ্যে প্রধান পার্থক্য হলো নবীরা আল্লাহর কাছ থেকে ওহী (প্রকাশ্য বার্তা) লাভ করেন।

নবীদের চরিত্র মহৎ

নবীগণ কখনো ব্যক্তিগত স্বার্থ যেমন ধন-সম্পদ, উচ্চ মর্যাদা বা ক্ষমতার সন্ধান করেননি – বরং তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন।

নবীগণ তাঁদের জাতির মধ্যে চরিত্র ও ধর্মপরায়ণতায় সর্বোত্তম উদাহরণ ছিলেন। তারা আল্লাহর আনুগত্যের মধ্যে জীবনযাপন করতেন, উৎকৃষ্ট চরিত্রের অধিকারী ছিলেন এবং কথাবার্তা ও কাজে সর্বদা সত্যবাদী ছিলেন।

এই কারণেই মুসলিমরা অন্য ধর্মের কিছু শাস্ত্রে নবীদের ওপর আরোপিত বড় পাপের মিথ্যা অভিযোগকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

নবীগণ মু'জিযা প্রদর্শন করেন

অনেক নবী মু'জিযা প্রদর্শন করেছেন, সাধারণত সেই ক্ষেত্রে যেখানে তাঁদের জাতি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। উদাহরণস্বরূপ, মূসা (আলাইহিস সালাম)-এর জাতি জাদুতে পারদর্শী ছিল; তাই, মূসা (আলাইহিস সালাম) এমন মু'জিযা দেখাতে সক্ষম ছিলেন যা জাদুকররাও করতে পারত না। ঈসা (আলাইহিস সালাম)-এর জাতি চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী ছিল; তাই, ঈসা (আলাইহিস সালাম) এমন আরোগ্য ঘটাতে সক্ষম ছিলেন যা তাঁর জাতির দক্ষতার বাইরে ছিল। মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জাতি কাব্য চর্চায় পারদর্শী ছিল; তাই, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কুরআন উপস্থাপন করেছেন, যাতে এমন প্রাঞ্জল শব্দ রয়েছে যা কোনো কবি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। অতিরিক্তভাবে, বহু নবী ভবিষ্যতের ঘটনার সত্য ভবিষ্যদ্বাণী করেছেন। এমন মু'জিযাগুলো শুধুমাত্র আল্লাহর অনুমতি ও সাহায্যেই সংঘটিত হয়েছিল, যা প্রমাণ করে যে তাঁরা মানুষ ছিলেন, কোনোভাবেই ঐশ্বরিক নয়।

নবীগণ ঐশ্বরিক নন

যদিও নবীগণ আল্লাহ তায়ালার মনোনীত, তারা কোনোভাবেই ঐশ্বরিক নন এবং তাদের ইবাদত করা উচিত নয়। নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলার আদেশ দেওয়া হয়েছিল:

"আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে, তোমাদের ইলাহ এক ইলাহ।" (কুরআন ১৮:১১০)

বাইবেলের পুরাতন ও নতুন নিয়ম উভয় থেকেই এটি স্পষ্ট যে নবীগণ ঐশ্বরিক ছিলেন না এবং তাঁরা একমাত্র সত্য আল্লাহর ইবাদত ও সিজদাহ করতেন।

· "আর তিনি [ঈসা] সামান্য এগিয়ে গেলেন, এবং মুখের ওপর পড়ে নামাজ আদায় করলেন..." (মথি ২৬:৩৯)

· "আর তারা [মূসা ও হারুন] মুখের ওপর পড়ে গেলেন..." (গণনা ১৬:২২)

· "আর ইব্রাহিম [অর্থাৎ ইবরাহিম] মুখের ওপর পড়ে গেলেন, এবং আল্লাহ তাঁর সাথে কথা বললেন..." (উৎপত্তি ১৭:৩)

নবীদের প্রয়োজনীয় গুণাবলী রয়েছে

আল্লাহ সমস্ত নবীদের এমন কিছু গুণ দিয়েছিলেন যা তাদের তাদের দায়িত্ব সফলভাবে সম্পাদন করতে সক্ষম করে, যেমন অধ্যবসায়, সাহস, নেতৃত্ব, ধৈর্য এবং প্রজ্ঞা।

কিছু উদাহরণের মধ্যে রয়েছে:

· নূহ (আলাইহিস সালাম)-এর অধ্যবসায়, যিনি তার সম্প্রদায়কে আল্লাহর পথে ডাকতে থাকেন, যদিও অল্প কয়েকজনই তা গ্রহণ করেন।

· ইবরাহিম (আলাইহিস সালাম)-এর সাহস, যিনি একাই তার পুরো সম্প্রদায়ের মিথ্যা বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, যখন তিনি ছিলেন খুবই তরুণ।

· মূসা (আলাইহিস সালাম)-এর নেতৃত্ব, যিনি তার সম্প্রদায়কে তার সময়ের সবচেয়ে অত্যাচারী শাসক - ফেরাউনের হাত থেকে পালাতে পরিচালিত করেছিলেন।

· ঈসা (আলাইহিস সালাম)-এর ধৈর্য, যিনি তার সম্প্রদায় কর্তৃক আরোপিত কষ্ট এবং নির্যাতন সহ্য করেছিলেন।

· মুহাম্মদ (ﷺ)-এর প্রজ্ঞা, যিনি আরবের বহু প্রতিদ্বন্দ্বী গোত্র, যাদের মধ্যে দীর্ঘকালীন দ্বন্দ্ব ছিল, তাদের একটি শান্তিপূর্ণ সমাজে ঐক্যবদ্ধ করেছিলেন।

নবীদের বার্তা

"নিশ্চয়ই আমরা প্রত্যেক জাতির কাছে একজন রাসূল প্রেরণ করেছি (G K_v বলতে): '‡Zvgiv আল্লাহর ইবাদত করো এবং মিথ্যা উপাস্য থেকে বিরত থাকো।'" (কুরআন ১৬:৩৬)

কারণ সকল নবীকে একমাত্র সত্য আল্লাহ প্রেরণ করেছেন, তাঁরা একই বার্তা পৌঁছিয়েছেন এবং তাঁদের একই লক্ষ্য ছিল – তাঁদের জাতিকে জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেওয়া এবং শিক্ষা দেওয়া।

তাঁদের বার্তা ছিল:

· আল্লাহর e¨vcv‡i সত্য ধারণা স্পষ্ট করা এবং মিথ্যা বিশ্বাসকে প্রত্যাখ্যান করা

· জীবনের প্রকৃত উদ্দেশ্য শিক্ষা দেওয়া

· কীভাবে আল্লাহর ইবাদত করতে হবে তা প্রদর্শন করা

· আল্লাহর সংজ্ঞা অনুযায়ী সৎ ও পাপাচার তুলে ধরা এবং মানুষকে সে অনুযায়ী উপদেশ দেওয়া

· আনুগত্যের পুরস্কার (জান্নাত) বর্ণনা করা এবং অবাধ্যতার শাস্তির (জাহান্নাম) ব্যাপারে সতর্ক করা

· আত্মা, ফেরেশতা ও জিন, পরকাল এবং তাকদিরের মতো ভুল বোঝা বিষয়গুলো ব্যাখ্যা করা

"আমি প্রত্যেক নবীকেই তাঁর স্বজাতির ভাষায় প্রেরণ করেছি, যাতে তিনি তাদের জন্য (বার্তা) স্পষ্ট করতে পারেন..." (কুরআন ১৪:৪)

সমস্ত নবীদের প্রধান লক্ষ্য ছিল আল্লাহর ধারণাকে স্পষ্ট করা: যে তাঁর কোনো অংশীদার বা সমকক্ষ নেই, এবং সমস্ত ইবাদত একমাত্র তাঁর দিকেই নিবেদিত হওয়া উচিত। কুরআনে বহু উদাহরণ রয়েছে যেখানে নবীগণ এই বার্তা ঘোষণা করেছেন:

নূহ (আলাইহিস সালাম) বলেছেন [কুরআন ৭:৫৯]:

"হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো! তোমাদের জন্য তাঁর বাইরে আর কোনো ইলাহ নেই।"

ইবরাহিম (আলাইহিস সালাম) বলেছেন [কুরআন ২১:৬৬]:

"তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত কর যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না?"

মূসা (আলাইহিস সালাম) বলেছেন [কুরআন ৭:১৪০]:

"আমি কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ খুঁজব, অথচ তিনিই তোমাদেরকে সমস্ত সৃষ্টি অপেক্ষা শ্রেষ্ঠত্ব দিয়েছেন?"

ঈসা (আলাইহিস সালাম) বলেছেন [কুরআন ৩:৫১]:

"নিশ্চয়ই আল্লাহ আমারও রব এবং তোমাদেরও রব, অতএব তাঁর ইবাদত করো: এটাই সরল পথ।"

মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন [কুরআন ১৮:১১০]:

"আমার প্রতি ওহী করা হয়েছে যে, তোমাদের ইলাহ এক ইলাহ। অতএব যে তার রবের সাক্ষাত কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে।"

এই বার্তা সব যুগের জন্য একই ছিল এবং এটি আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস রাখার গুরুত্বকে তুলে ধরে।

প্রত্যেক জাতির জন্য একজন নবী প্রেরণ করা হয়েছে

"প্রত্যেক জাতির জন্য একজন রাসূল আছেন।" (কুরআন ১০:৪৭)

মুসলিমরা বিশ্বাস করে যে আল্লাহ সময়ে সময়ে হাজার হাজার নবী পাঠিয়েছেন, অন্তত প্রত্যেক জাতির জন্য একজন, মানবজাতির জন্য দয়া ও পথনির্দেশ হিসাবে। কিছু পরিস্থিতিতে নবীদের বার্তা হারিয়ে গিয়েছিল, বিকৃত হয়েছিল, ভুলে গিয়েছিল, অবহেলিত বা অস্বীকার করা হয়েছিল। এগুলিই ছিল কিছু কারণ যার জন্য নতুন নবীকে আল্লাহর বার্তা পুনরায় পৌঁছানোর জন্য পাঠানো হতো।

মুসলিমরা আল্লাহর প্রেরিত প্রতিটি নবীর প্রতি ঈমান রাখে এবং তাদের সম্মান করে।

মুসলিমরা নবীদের প্রতি অবতীর্ণ সকল ঐশী গ্রন্থেও ঈমান রাখে, Z‡e Zviv Rv‡b যে এসব গ্রন্থের কোনোটি আজ তার মূল রূপে অবশিষ্ট নেই, কেবল কুরআন ব্যতীত।

"তিনিই (আল্লাহ) তোমার প্রতি সত্যসহ কিতাব (কুরআন) নাজিল করেছেন, যা পূর্বে নাজিলকৃত গ্রন্থের সত্যতা নিশ্চিত করে। এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন।" (কুরআন ৩:৩)

প্রত্যেকেই কেন সরাসরি ওহি পান না?

আল্লাহ জীবন সৃষ্টি করেছেন এবং মানুষকে মুক্ত ইচ্ছাশক্তি ও বুদ্ধি দিয়েছেন, যাতে দেখা যায় কে স্বেচ্ছায় তাঁর পথে চলে এবং কে বিচ্যুত হয়। যদি প্রত্যেকেই সরাসরি ওহি পেত, তাহলে জীবন আর ঈমানের প্রকৃত পরীক্ষা হতো না। ঈমানের প্রকৃত পরীক্ষা হলো নিজের বুদ্ধি ও যুক্তি ব্যবহার করে আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করা এবং তা স্বীকৃতি দেওয়া, বরং আল্লাহ সরাসরি কথা বললে কোনো প্রচেষ্টা প্রয়োজন হতো না এবং বিশ্বাস অর্থহীন হয়ে যেত।

যদিও নবীরা সরাসরি ওহি পেয়েছিলেন, এটি তাদের জীবনের পরীক্ষাগুলো থেকে মুক্তি দেয়নি, কারণ নবুয়ত নিজেই অনেক কঠোরতা ও পরীক্ষা নিয়ে আসে।

শেষ নবী

নবীগণ নির্দিষ্ট জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, আর সময়ের সাথে সাথে তাঁদের বার্তা হারিয়ে গিয়েছিল বা বিকৃত করা হয়েছিল। তবে নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করা হয়েছিল। এবং তাঁর বার্তা কুরআন ও সুন্নাহর মাধ্যমে সংরক্ষিত হয়েছে।

যেহেতু কুরআন ও সুন্নাহ সংরক্ষিত এবং সহজে প্রাপ্তিযোগ্য, তাই আর কোনো নবীর প্রয়োজন নেই।

· কুরআন আল্লাহর বাণী যা সমস্ত বিকৃতি, ভুল এবং অসঙ্গতি থেকে gy³।

· এটি একটি কিতাব যা "মানবজাতির জন্য পথনির্দেশ এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্যকারী।" (কুরআন ২:১৮৫)

· সুন্নাহ হলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কথা ও কাজের সংকলন। যা তাঁর সাহাবীগণ এবং তাঁদের ছাত্ররা লিপিবদ্ধ করেছেন।

· যে হাজার হাজার সুন্নাহ লিপিবদ্ধ এবং কঠোরভাবে নির্ভরযোগ্যতার যাচাই করা হয়েছে এটি যেকোনো মানুষের জন্য নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অনুসরণ সহজ করে তোলে।

নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বার্তা পূর্ববর্তী নবীদের শিক্ষার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং তাঁদের বার্তার পুনরায় নিশ্চয়তা দেয়।

নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সমস্ত মানবজাতির জন্য শেষ নবী, তাঁর সময় থেকে কিয়ামত পর্যন্ত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মসহ। তিনি ছিলেন একজন পরিপূর্ণ সৎ, ন্যায়পরায়ণ, দয়ালু, সহানুভূতিশীল, সত্যবাদী এবং সাহসী মানুষের উদাহরণ। তিনি পূর্ববর্তী নবীদের মতোই কোনো মন্দ গুণাবলী ধারণ করেননি এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রচেষ্টা করেছেন।

উপসংহার

"নিশ্চয়ই আল্লাহর রাসূল [মুহাম্মদ]-এর মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তার জন্য যে আল্লাহ ও পরকালের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।" (কুরআন ৩৩:২১)

নবীগণ আল্লাহর রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন, যাতে তাঁরা আল্লাহর বার্তা পৌঁছে দেন এবং মানুষকে ন্যায়পরায়ণ জীবনযাপনের শিক্ষা দেন।

তাঁদের রয়েছে সর্বোত্তম গুণাবলী এবং তাঁদের অনুসরণ ও আনুগত্য করা উচিত।

নবীর অনুসরণ করা আল্লাহর আনুগত্য Avi নবীকে প্রত্যাখ্যান করা আল্লাহর অবাধ্যতা। নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হলেন শেষ নবী, তাই আল্লাহর হেদায়েত তাঁর আগমনের মাধ্যমে পূর্ণ হয়েছে। এবং আমাদের পরিত্রাণ আল্লাহ ও তাঁর শেষ নবীর আনুগত্যের মাধ্যমেই পরিপূর্ণ হয়।

Similar Downloads

No related download found!